* মানসিক রোগের লক্ষণগুলোকে অধিকাংশ সময়ই মানুষ অবজ্ঞা করে । সচেতনতার অভাবে নানাবিধ অবৈজ্ঞানিক ও অপচিকিৎসা করায় ও অবহেলা করে । এছাড়া কুসংস্কারের কারণে রোগী ও তার পরিবারের ভোগান্তি বাড়ে ।
* মানসিক রোগ ব্রেন বা মস্তিস্কের রোগ। সব মানসিক রোগের বৈজ্ঞানিক চিকিৎসা আছে। যথাযথ ঔষধ সেবন, সাইকো থেরাপী ও বিহেভিয়ার থেরাপী প্রভৃতির মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা করা হয় । সময়মত রোগ নির্ণয় এবং উপযুক্ত ও বিজ্ঞান সম্মত চিকিৎসা গ্রহন করলে অধিকাংশ মানসিক রোগী সুস্থ্য হয়।